সি এস আইটি সল্যুশন – ২০০৬ সাল থেকে আপনার আইটি পার্টনার
২০০৬ সাল থেকে আমরা সফটওয়ার ও ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডোমেইন ও হোস্টিং সেল এবং ডিজিটাল মার্কেটিং সেবার মাধ্যমে অনেক ব্যক্তিগত ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সাথে কাজ করছি।
আমাদের লক্ষ্য ও দর্শন
প্রযুক্তিকে সবার জন্য সহজ এবং ব্যবহারবান্ধব করে তোলাই আমাদের মূল লক্ষ্য। অনেকেই মনে করেন ‘ওয়েবসাইট’ বা ‘সফটওয়ার’ শুধুই একটা টেকনিক্যাল বিষয়; কিন্তু আমরা বিশ্বাস করি এগুলো আসলে আপনার ব্যবসার এক্সটেনশন – যা সঠিক পরিকল্পনায় তৈরি হলে আপনার কাজের গতি এবং আয়ের ধরণ দুটোই বদলে দিতে পারে।
আমরা ক্লায়েন্টকে শুধু “ওয়েবসাইট বানিয়ে দিয়ে” শেষ করি না; বরং চেষ্টা করি কেন, কীভাবে এবং কার জন্য এই সল্যুশন কাজ করবে সেটা বুঝিয়ে দিতে। সেখান থেকেই তৈরি হয় একধরনের পার্টনারশিপ, যা দীর্ঘমেয়াদে দু’পক্ষের জন্যই ভালো।
কেন সি এস আইটি সল্যুশন?
দীর্ঘ অভিজ্ঞতা
২০০৬ সাল থেকে নানা ধরণের প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা থেকে বাস্তবমুখী সল্যুশন দিতে পারি।
এক্সট্রা কেয়ার ও সাপোর্ট
প্রজেক্ট লাইভ হওয়ার পরও প্রয়োজন অনুযায়ী গাইডলাইন ও টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয়।
কাস্টম সল্যুশন
রেডিমেড টেমপ্লেটের বাইরে গিয়ে আপনার ব্যবসার ধরন অনুযায়ী ফিচার ও সিস্টেম তৈরি করি।